খাল রক্ষা মানে পরিবেশ রক্ষা, কৃষি রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা।
বাংলাদেশের অনেক এলাকায় খাল দখল, ভরাট ও অবৈধ স্থাপনার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, বন্যা ঝুঁকি ও পরিবেশের ক্ষতি। আপনার এলাকার দখল হয়ে থাকা খালের সঠিক তথ্য আমাদের জানান। আপনার দেওয়া তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।